প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক

নাম: মোঃ নাসির উদ্দীন বিশ্বাস

শিক্ষাগত যোগ্যতা: বি.এস.সি, এম.এ, বি.এড

যোগদানের তারিখ: ২২/০৬/২০২৩

শিক্ষক আইডি: ১০০০২১২০৬

ইনডেক্স নাম্বার: K৫৮৩৪১৫

ইমেল আইডি: nasiruddin81bsc@gmail.com

গ্রাম: বরাতিয়া

থানা: ডুমুরিয়া

জেলা: খুলনা

বিভাগ: খুলনা

প্রধান শিক্ষকের বাণী

আল্লাহ পাকের লাখো প্রশংসা যিনি আমাদিগকে সৃষ্টির সেরা হিসেবে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষ সুশিক্ষায় মহীয়ান হবে এ প্রত্যাশায় তিনি আদিকাল থেকে পাঠিয়েছেন অসংখ্য মহাপুরুষ। আমাদের জ্ঞানের বিকাশ ও উৎকর্ষ সাধনের জন্য আল্লাহপাক শেষ নবী হযরত মুহম্মদ (সঃ) এর নিকট যে বাণী সর্বপ্রথম প্রেরণ করেন তা হল- “ইকরা”-পড়। শিক্ষার দ্বারা লব্ধ জ্ঞানই জাতিকে উন্নত করে, চলার ক্ষমতা যোগায়, বিবেকের জাগরণ ঘটায় এবং সভ্যতা ও সংস্কৃতি বিকাশে সহায়তা করে। জাতিকে জ্ঞান-বিজ্ঞানে, প্রজ্ঞায়-কর্মে বিকশিত করে তুলতে সর্বপ্রথম দরকার শিক্ষার। আর সেই জ্ঞান ও প্রজ্ঞা অর্জনে জগতের মনীষী পণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্র হল বিদ্যাপীঠ। বিদ্যালয়টির গৌরবময় অতীত ঐতিহ্য অনাদিকাল সমুন্নত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।